Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হলুদের বিপণন বাড়াতে পৃথক পর্ষদ

হলুদের বিপণন বাড়াতে পৃথক পর্ষদ
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার হলুদের বিপণন বাড়াতে টারমেরিক বোর্ড গঠন করল কেন্দ্র সরকার। যেভাবে টি বোর্ড, কফি বোর্ড গঠিত হয়েছে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রকের আওতায়, সেভাবেই এই নয়া বোর্ড গঠিত হল তেলেঙ্গানার নিজামাবাদে। দেশে আলাদা করে মশলার জন্য ‘স্পাইসেস বোর্ড’ থাকলেও, হলুদ পর্ষদ গঠনের মূল উদ্দেশ্য চাষিদের পাশে দাঁড়ানো এবং গবেষণার উপর জোর দেওয়া, জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। তাদের দাবি, হলুদ রপ্তানিতে সাহায্য করবে এই পর্ষদ। প্রসঙ্গত, দেশের ২০টি রাজ্যে হলুদ উৎপাদন হয়, যার মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মেঘালয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ