Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হলুদ ট্যাক্সি রক্ষার দাবিতে  প্রতিবাদ মিছিল

হলুদ ট্যাক্সি রক্ষার দাবিতে  প্রতিবাদ মিছিল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হলুদ ট্যাক্সি রক্ষার দাবিতে কলকাতায় প্রতিবাদ মিছিল করলেন চালকরা। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে এন্টালি পর্যন্ত এই মিছিলের আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। বিক্ষোভকারীদের দাবি, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের আইনি জটে জড়িয়েছে হলুদ ট্যাক্সি। গণ পরিবহণের অন্যতম এই মাধ্যম মহানগরীর ‘হেরিটেজ’ হিসেবে পরিচিত। বাম প্রভাবিত সংগঠনটির নেতাদের কথায়, এই পরিবহণ মাধ্যমের সঙ্গে বহু পরিবার জড়িত। গাড়ি অচল হয়ে গেলে তাঁদের জীবনে অন্ধকার নেমে আসবে। সেই সূত্রে রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়ে শহরের এই ঐতিহ্যশীল যানটিকে টিকিয়ে রাখার দাবি উঠেছে। এদিন তার সমর্থনেই এই কর্মসূচি আয়োজিত হয়েছিল।     
Advertisement
সম্পর্কিত সংবাদ