Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হিলি সীমান্তে বাংলাদেশি পারাপারের দালালচক্রের মূল মাথা গ্রেপ্তার

হিলি সীমান্তে বাংলাদেশি পারাপারের দালালচক্রের মূল মাথা গ্রেপ্তার
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বাংলাদেশি পারাপারের দালালচক্রের এবার আর এক মাথাকে গ্রেপ্তার করল হিলি থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম নন্দ দুলাল মজুমদার। বাড়ি হিলির বাবুপাড়ায়। সে ওই দালালচক্রের মূল মাথা। তার হাত ধরেই বহু বাংলাদেশি এপার ওপার করত বলে খবর। চলতি মাসেই ধৃত এক বাংলাদেশি বৃহন্নলাকে জিজ্ঞাসাবাদ করে দালালচক্রের তিন জনকে গ্রেপ্তার করে পুলিস। সেই সূত্র ধরেই রবিবার মূল মাথাকে পুলিস গ্রেপ্তার করেছে। আদালত তাকে চার দিনের পুলিস রিমান্ড দিয়েছে। বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, হিলির ওই দালালচক্রের মূল মাথাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের নির্দেশে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের খোঁজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ