Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হুজুর সাহেবের মেলায় কড়া নিরাপত্তা, আশ্বাস পুলিসের

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিস আধিকারিকরা। সোমবার বিকেলে হলদিবাড়িতে আসেন মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সঞ্জীব গড়াই। সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরা।

হুজুর সাহেবের মেলায় কড়া নিরাপত্তা, আশ্বাস পুলিসের
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলার নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিস আধিকারিকরা। সোমবার বিকেলে হলদিবাড়িতে আসেন মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার সঞ্জীব গড়াই। সঙ্গে ছিলেন প্রশাসনের আধিকারিকরা। তাঁরা হলদিবাড়ি হুজুর সাহেবের মেলা প্রাঙ্গণে যান। সঙ্গে ছিলেন মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনুকুমার মণ্ডল, মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা, মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার, হলদিবাড়ির যুগ্ম বিডিও অলোকরঞ্জন বসাক,হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই সহ একাধিক পুলিস কর্তারা। মেলার নিরাপত্তা নিয়ে এক্রামিয়া ইসালে সওয়াব কমিটির সদস্যদের সঙ্গে সম্পর্কে কথা বলেন। প্রতিবছর ফাল্গুন মাসের ৫ ও ৬ তারিখ হুজুর সাহেবের বার্ষিক ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়। এবছর আগামী ফেব্রুয়ারি মাসের ১৮ এবং ১৯ তারিখ এটি হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা বসে। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে হলদিবাড়িতে। তাঁদের সুরক্ষা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে পুলিস জানান। 
Advertisement
এই বিষয়ে মাথাভাঙার অতিরিক্ত পুলিস সুপার বলেন, কুম্ভমেলায় পরপর অগ্নিসংযোগের মতো ঘটনা এখানে রুখতে এবছর হুজুর সাহেবের মাজার প্রাঙ্গণে বসবে না ধূপকাঠি ও মোমবাতির স্টল। হুজুরের মেলার নিরাপত্তাতে বাড়তি জোর দেওয়া হচ্ছে। মাজার ও মেলা প্রাঙ্গণে থাকবে ৩০টি সিসিক্যামেরা। রাস্তায় থাকবে সিসিক্যামেরা। যানজট ঠেকাতে থাকবে ১১টি ড্রপ গেট। সাদা পোশাকের পুলিস মোতায়েন থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ