মুম্বই: বুধবার আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্কের ঋণ নীতি ঘোষণা। তার আগে বড় পতন ভারতীয় শেয়ার বাজারে। একদিনে বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে উবে গেল ২.৩৩ লক্ষ কোটি টাকা। পতনের ধাক্কায় ৮১ হাজারের নীচে নেমে এল সেনসেক্স। ১ হাজার ৬৪ পয়েন্ট কমে দিনের শেষে সূচক থিতু হয় ৮০ হাজার ৬৮৪ অঙ্কে। ৩৩২ পয়েন্ট পিছলে গিয়েছে নিফটিও। বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ২৪ হাজার ৩৩৬ পয়েন্ট। এদিকে, ডলারের তুলনায় এক পয়সা বাড়ল টাকার দাম। একসময় টাকার দাম সর্বকালীন তলানি স্পর্শ করলেও দিনের শেষে প্রতি ডলারে টাকার দর ছিল ৮৪.৯০।



