Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হিরানি পুত্রের বিপরীতে ওয়ামিকা

ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে রাজকুমার হিরানির পুত্র বীর হিরানির। তবে বাবার মতো পরিচালনা নয়, তিনি আত্মপ্রকাশ করছেন অভিনেতা হিসেবে

হিরানি পুত্রের বিপরীতে ওয়ামিকা
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হচ্ছে রাজকুমার হিরানির পুত্র বীর হিরানির। তবে বাবার মতো পরিচালনা নয়, তিনি আত্মপ্রকাশ করছেন অভিনেতা হিসেবে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি একটি ছবিতে কাজ করছেন বীর। নতুন প্রজন্মের গল্প দেখা যাবে এই সিনেমায়। সূত্রের খবর, ছবিতে বীরের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। নির্মাতারা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন নায়িকাকে। শোনা যাচ্ছে, চরিত্রটি পছন্দ হয়েছে তাঁর। তিনি কাজ করতে ইচ্ছাপ্রকাশও করেছেন। তবে খাতায়-কলমে চুক্তি এখনও হয়নি। বর্তমানে পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে। পুরোদমে চলছে চিত্রনাট্যের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে এই ছবির শ্যুটিং শুরু হতে পারে। প্রথম কাজের জন্য প্রস্তুতি শুরু করেছেন বীর নিজেও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ