Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার  নির্বাচন পরীক্ষা স্থগিত রাখা দাবি

হাইকোর্টের অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার  নির্বাচন পরীক্ষা স্থগিত রাখা দাবি
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার খোদ কলকাতা হাইকোর্টে অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার নির্বাচন সংক্রান্ত পরীক্ষায় স্বজনপোষণের অভিযোগ উঠল। যার জেরে পরীক্ষা স্থগিত রাখার দাবিতে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন এক কোর্ট অফিসার। ঘটনাচক্রে তিনি প্রধান বিচারপতির কোর্টেই অফিসার হিসাবে নিযুক্ত। 
Advertisement
আজ বুধবার অ্যাসিট্যান্ট রেজিস্ট্রারের ৬টি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত ওই পরীক্ষা হওয়ার কথা। ওই পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠিতে তিনি জানিয়েছেন, হাইকোর্টের অ্যাপিলেট সাইডে অ্যাসিট্যান্ট রেজিস্ট্রারের শূন্যপদে নিয়োগের জন্য গত চার বার পরীক্ষা হয়েছে। কিন্তু সেখানে চরম দুর্নীতি হয়েছে। এটিকে ‘প্রহসন ও প্রতারণা’ ছাড়া কিছু বলা যাচ্ছে না।  মেধার ভিত্তিতে নয় ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ওই পদে ইতিমধ্যেই ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে এছর পরীক্ষা স্থগিত রাখা হোক।  
সম্পর্কিত সংবাদ