নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টের নতুন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হলেন প্রবাল বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা পুলিসের ফার্স্ট ব্যাটালিয়ন থেকে এই পদে বদলি হলেন। আলিপুর সেশন কোর্টের ইনসপেক্টর হলেন নাজমুল হাসান। অন্যদিকে, কলকাতা পুলিসের বন্দর এলাকার বিশেষ গোয়েন্দা সংস্থা, এস এস পি ডি’র ওসি হলেন মানবকুমার রায়চৌধুরী। সোমবার বিকেলে কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা এই বদলির আদেশ জারি করেছেন বলে জানা গিয়েছে।



