Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টে ফের ভর্ৎসিত পুলিস

হাইকোর্টে ফের ভর্ৎসিত পুলিস
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতানুগতিক প্রক্রিয়াতেই কাজ করে চলেছে পুলিস। সময়ের সঙ্গে নিজেদের বদলায়নি। বুধবার একটি মামলার তদন্তের গতিপ্রকৃতি দেখে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আরও মন্তব্য, সার্বিকভাবে পুলিসের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। 
Advertisement
সমবায় বিবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় ঘটনার সূত্রপাত। এক মহিলা একটি সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ তোলেন। আর্থিক তছরুপ সংক্রান্ত নথি তাঁরা পাওয়ার পরই তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এরপর প্রাথমিকভাবে যে অভিযোগ পুলিসের কাছে দায়ের হয়েছিল, তা আদালতে গ্রাহ্য অপরাধ ছিল না। চার্জশিটে পুলিস ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা যোগ করে। কিন্তু, এর জন্য আদালতের অনুমতি প্রয়োজন। তা নেয়নি পুলিস। যা দেখে বিচারপতি ঘোষ বলেন, ব্রিটিশ আমল থেকে এই ব্যবস্থা চলে আসছে।  পুলিস এখনও তাকে কপি করে চলেছে। পুলিসের সার্বিক প্রশিক্ষণের প্রয়োজন।
সম্পর্কিত সংবাদ