নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৈহাটিতে উপ নির্বাচনের দিন ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা অশোককুমার সাউয়ের পরিবার এবার হাইকোর্টের দ্বারস্থ হল। পরিবারের আর্জি, এফআইআরে বিস্ফোরক ধারা যুক্ত নেই। ওই ধারা যুক্ত করে এনআইএ-কে তদন্তভার দিতে হবে। তাদের বক্তব্য, এর আগে ২০২৩ সালে নিহতের উপর বোমা ছুড়ে হামলা চালান হয়। সেবারেও একই ব্যক্তি অভিযুক্ত ছিল। পরিবারের আরও দাবি, অভিযুক্তরা প্রত্যেকে তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিস কোনও পদক্ষেপ নেয়নি। বুধবার মামলার প্রাথমিক শুনানির পর আপাতত পুলিসের কাছে কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইতিমধ্যেই অশোক সাউ খুনে মুল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।



