Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

উচ্চ মাধ্যমিক: ফাইনাল সেমেস্টারে সব প্রশ্নেই বিকল্প

উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমেস্টারের পরীক্ষায় প্রশ্নপিছু দুটি বিকল্প রাখা হবে। বৃহস্পতিবার তা বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক: ফাইনাল সেমেস্টারে সব প্রশ্নেই বিকল্প
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমেস্টারের পরীক্ষায় প্রশ্নপিছু দুটি বিকল্প রাখা হবে। বৃহস্পতিবার তা বিজ্ঞপ্তি দিয়ে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ছোটো, মাঝারি বা বড়ো প্রশ্ন—সব ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। শুধু তাই নয়, প্রবন্ধ, ইমেল লেখা, ইংরেজির আনসিন অংশেও একাধিক বিকল্প রাখতে হবে। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকের পার্ট ওয়ান পরীক্ষায় সময়ের অভাব নিয়ে অভিযোগ উঠেছিল। তাই পার্ট টু বা ফাইনাল সেমেস্টারে যাতে নম্বর তুলে সেই খামতি পরীক্ষার্থীরা পুষিয়ে দিতে পারে, সংসদ সেই চেষ্টা করছে বলে শিক্ষকদের একাংশের দাবি। এদিনই পার্ট ওয়ান পরীক্ষার বিভিন্ন ত্রুটি, অভিযোগ নিয়ে সংসদে রিভিউ কমিটির বৈঠক বসেছিল। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, বৈঠকে সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। পরীক্ষা কমিটিতে আলোচিত বিষয়গুলি নিয়ে ফের বৈঠক হবে। শিক্ষক সংগঠন এসটিইএ-র নেতা অনিমেষ হালদার বলেন, ‘সংসদ কয়েকটি বিষয়ে একাধিক মডেল প্রশ্ন প্রকাশ করুক। সেগুলি অনুশীলন করতে গিয়ে বাস্তব সমস্যাগুলি উঠে আসবে। ফলে সমাধানের সুযোগও থাকবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ