Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাজ্যের বুথগুলির পরিকাঠামো নিয়ে নির্বাচন কমিশনের জবাব তলব হাইকোর্টের

রাজ্যের বুথগুলির পরিকাঠামো নিয়ে নির্বাচন কমিশনের জবাব তলব হাইকোর্টের
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

রাজ্যের ভোটকেন্দ্র বা বুথগুলিতে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, রাজ্যের অনেক ভোটকেন্দ্রেই ন্যূনতম পরিষেবা পাওয়া যায় না। যে সমস্ত সুযোগসুবিধা প্রত্যেক বুথে থাকার কথা, অনেক ক্ষেত্রেই তা নেই। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে সেই জনস্বার্থ মামলার শুনানি চলছে। আদালত জানিয়েছে, এ বিষয়ে কমিশনের ভূমিকা লিখিতভাবে তাদের জানাতে হবে। তার আগে কোনও নির্দেশ দেওয়া যাবে না।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ