Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মহুয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নদীয়ার চাপড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়াকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদীয়ার চাপড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে মঙ্গলবার বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের জেলা সভাপতি ও সাংসদ মহুয়া মৈত্র। আর এদিনই তাঁকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, মহুয়া যখনই তাঁর লোকসভা কেন্দ্রে প্রবেশ করবেন, তখন তাঁর সঙ্গে দু’জন পুলিশকর্মী মোতায়েন করতে হবে, যাতে তাঁকে কোনোভাবে হয়রানি হতে না হয়।  

Advertisement

বা সমস্যার মুখে পড়তে না হয়। আগামী ৩০ দিনের জন্য এই নিরাপত্তা দিতে হবে। আগামী ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি। বিচারপতি উল্লেখ করেন, মহুয়া কোন কোন তারিখে নিজের লোকসভা কেন্দ্রে যাবেন, সেই তারিখগুলি আগে থেকে পুলিশকে জানাতে হবে। সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিচারপতি ভট্টাচার্য বলেন, ‘কোনো সাংসদের উপর আক্রমণ করা উচিত কাজ নয়। রাজ্যের কঠোরভাবে বিষয়টির মোকাবিলা করা। সাংসদ নিজের এলাকার কাজে যাতে বাধা না পান, তাও দেখা উচিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ