Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তথ্যের ভিত্তিতে অভিযোগ পেলে ডিম হামলায় ব্যবস্থা: হাইকোর্ট

‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ করুন। নিশ্চয়ই ব্যবস্থা নেব।’ রাজ্যজুড়ে দলীয় নেতা-কর্মীদের উপর ডিম হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এমনটাই জানিয়ে দিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

তথ্যের ভিত্তিতে অভিযোগ পেলে ডিম হামলায় ব্যবস্থা: হাইকোর্ট
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযোগ করুন। নিশ্চয়ই ব্যবস্থা নেব।’ রাজ্যজুড়ে দলীয় নেতা-কর্মীদের উপর ডিম হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এমনটাই জানিয়ে দিলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এর আগে ডিম হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার রিপোর্ট দিয়ে জানান, ডিম ছোড়ার ঘটনা ঠেকাতে রাজ্য ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে। কোনো অভিযোগ পেলেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। যদিও কল্যাণ দাবি করেন, আদালতের নির্দেশের পরও ডিম হামলার ঘটনা ঘটছে। তখন তাঁর ওই বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তিন সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ