Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে সরকারি শিল্প সম্মেলন ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি

হুগলিতে সরকারি শিল্প সম্মেলন ঘিরে জোরকদমে চলছে প্রস্তুতি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জেলায় শিল্প গড়তে রাজ্য সরকারের ‘সিনার্জি’ কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলেছে। নতুন বছরের শুরুতেই ফের একবার ‘সিনার্জি’ কর্মসূচি নিয়েছে হুগলি জেলা প্রশাসন। আজ শুক্রবার চুঁচুড়া রবীন্দ্রভবনে ওই শিল্প সম্মেলন হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ‘সিনার্জি’ কর্মসূচি বেশ সফল হয়েছিল। জেলায় নতুন পুঁজির আমদানি যেমন হয়েছে, তেমন একগুচ্ছ নতুন শিল্পও হয়েছে। প্রশাসনের এক কর্তা বলেন, সার্বিক শিল্পবান্ধব পরিবেশের জেরে এবার আরও সফল ‘সিনার্জি’ হবে, এমনটাই আমাদের প্রত্যাশা। শিল্পদ্যোগীদের যাবতীয় সমস্যার সমাধান করে নতুন শিল্পকে উৎসাহিত করার ব্যবস্থাও থাকছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ