Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হুগলিতে অনুষ্ঠানের মাধ্যমে পালিত ভোটার দিবস

হুগলিতে অনুষ্ঠানের মাধ্যমে পালিত ভোটার দিবস
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলিতে ভোটার দিবস পালন করল জেলা প্রশাসন। শনিবার রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠান ও শপথবাক্য পাঠ করে দিনটি পালিত হয়। জেলাশাসক মুক্তা আর্য সহ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। এদিন একগুচ্ছ কর্মসূচি পালিত হয়েছে। ভোটার তালিকায় নাম তোলা, ভোটার সচেতনতা নিয়ে নানা ধরনের সামাজিক প্রতিযোগিতামূলক কর্মসূচি জেলা প্রশাসন বছরভর করেছে। সেই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি নতুন ভোটারদের সংবর্ধনা দেওয়ার সঙ্গে তাঁদের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেন প্রশাসনের কর্তারা। জেলাশাসক বলেন, এদিন ভোটার দিবস পালন করে সেই সচেতনতা গড়ার কাজই হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ