Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিক স্কুলে তৈরি হল ভেষজ উদ্যান

শ্যামপুর উত্তর চক্রের কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি। এই উপলক্ষ্যে ওই স্কুলে একটি ভেষজ উদ্যান করে দিল উলুবেড়িয়া দক্ষিণ চক্রের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়

প্রাথমিক স্কুলে তৈরি হল ভেষজ উদ্যান
  • ১১ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুর উত্তর চক্রের কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি। এই উপলক্ষ্যে ওই স্কুলে একটি ভেষজ উদ্যান করে দিল উলুবেড়িয়া দক্ষিণ চক্রের বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়। শনিবার বিদ্যালয়ের ভেষজ উদ্যানের উদ্বোধন করেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দিলীপকুমার সাহা। উপস্থিত ছিলেন শ্যামপুর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মধুরিমা দাস, কাঁঠালদহ বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ প্রামাণিক, বাড়মাংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত। এই ভেষজ উদ্যানে পাথরকুচি, লেমনগ্রাস, ইলেকট্রিক ডেইজি, হাড় জোড়া, অ্যালোভেরা সহ ৩০ প্রজাতির ভেষজ গাছ আছে। এই নিয়ে রাজদূত সামন্ত বলেন, পরিবেশ সুরক্ষিত রাখতে এবং বিপুল দামি অ্যালোপ্যাথিক চিকিৎসার কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ রুখতে এই ভেষজ উদ্যান তৈরি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ