Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর নিয়ে আতঙ্ক কাটাতে হেল্প ডেস্ক চালু

এসআইআর নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের সানুপাড়ায় কংগ্রেসের পক্ষ থেকে হেল্প ডেস্ক...

এসআইআর নিয়ে আতঙ্ক কাটাতে হেল্প ডেস্ক চালু
  • ২৯ অক্টোবর, ২০২৫ ১০:১০
Prefer us on Google

এসআইআর নিয়ে সাধারণ মানুষের আতঙ্ক কাটাতে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের সানুপাড়ায় কংগ্রেসের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করা হল। আজ, বুধবার সকাল থেকেই স্থানীয় ছায়া নিকেতন বিদ্যামন্দির চত্বরে ওই হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে এলাকার বহু মানুষজন ভিড় করেছেন। ২০০২ সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটার কিংবা তাঁর বাবা মায়ের নাম আছে কি না কিংবা নাম না থাকলে কী কী নথি লাগবে, সেসব সম্পর্কে জানানো হয় হেল্প ডেস্ক থেকে। কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে তা দূর করতেই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ