Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির মাত্রা বেশি থাকবে কাল থেকে কয়েক দিন

উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির মাত্রা আগামী কাল শুক্রবার থেকে কয়েকদিন বেশি থাকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি অনুকূল।

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির মাত্রা বেশি  থাকবে কাল থেকে কয়েক দিন
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির মাত্রা আগামী কাল শুক্রবার থেকে কয়েকদিন বেশি থাকবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতি অনুকূল। তাই বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং সৃষ্টি হবে বজ্রগর্ভ মেঘ। তার ফলেই বাড়বে ঝড়বৃষ্টির মাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা হয়ে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এজন্যই বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প আসবে। আপতত শুক্রবার কয়েকটি জেলার জন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গে এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় শুক্রবার ‘কমলা’ সতর্কতা থাকছে। ঝড়ের সঙ্গে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। দুই বঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবারও কিছুটা বেশি মাত্রায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত ‘হলুদ’ সর্তকতা দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টি হতে পারে আগামী রবিবারও। এইসময়ের ঝড়বৃষ্টিতে কৃষিপণ্য ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়ে থাকে। পাশাপাশি হয় বজ্রপাত। ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ