Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারী বৃষ্টিতে আচমকাই বাড়ল নদীর জলস্তর, হড়পা বানে ভেসে গিয়ে মৃত ২৪, বিপর্যস্ত টেক্সাস

ভারী বৃষ্টিতে যেমন নাজেহাল অবস্থা ভারতের হিমাচল প্রদেশে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারী বৃষ্টিতে আচমকাই বাড়ল নদীর জলস্তর, হড়পা বানে ভেসে গিয়ে মৃত ২৪, বিপর্যস্ত টেক্সাস
  • ৫ জুলাই, ২০২৫ ১৪:০৭
Prefer us on Google

ওয়াশিংটন, ৫ জুলাই: ভারী বৃষ্টিতে যেমন নাজেহাল অবস্থা ভারতের হিমাচল প্রদেশে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার তেমনই প্রকৃতির রোষের শিকার হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশ। আমেরিকার এই প্রদেশের দক্ষিণ-পশ্চিম অংশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর বৃদ্ধি হয়। বিপদসীমার উপরে বইতে থাকে নদীটি। আবহাওয়া দপ্তর সতর্ক করার আগেই ওই নদীতে হড়পা বান চলে আসে। যার ফলে ভেসে যান অনেকেই। এখনও অবধি ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের ও কেন্দাল কাউন্টি।

Advertisement

আমেরিকায় এখন গ্রীষ্মকাল। তাই সামার ক্যাম্প অর্থাৎ গ্রীষ্মকালীন ক্যাম্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল গুয়াদালুপে নদীর পাড়কেই। ওই নদীর পাড়েই তাঁবু ফেলে ছিলেন একটি স্কুলের প্রচুর পড়ুয়া। কিন্তু ভারী বৃষ্টির জেরে ওই নদীর জলস্তর বেড়ে গিয়ে হড়পা বান চলে আসায় ভেসে যান ওই পড়ুয়ারা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই উদ্ধারকাজে নামানো হয়েছে ৫০০ জন দমকল কর্মীকে। ব্যবহার করা হচ্ছে ১৪টি হেলিকপ্টার।

তবে দফায় দফায় ভারী বৃষ্টির জন্য উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ঘটনাটির বিষয়ে টেক্সাসের লেফ্টেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, অনেক পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি। তারা প্রাণ বাঁচাতে গাছের উপরে হয়তো আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর জল মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। যার ফলে ঘটে বিপত্তি। টেক্সাসে এই দুর্যোগের খবরে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ