Bartaman Logo
১৬ জুন, ২০২৬

মুম্বইয়ে বৃষ্টির দাপট

টানা বৃষ্টিতে নাজেহাল মুম্বই। সোমবার দিনভর বৃষ্টিতে বানভাসি অবস্থা বাণিজ্য নগরীর বিভিন্ন এলাকা। জারি হয়েছে কমলা সতর্কতা। রায়গড় সহ পুনে ও সাতারা জেলার কিছু অংশে লাল সতর্কতা জারি হয়েছে।

মুম্বইয়ে বৃষ্টির দাপট
  • ১৭ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

মুম্বই: টানা বৃষ্টিতে নাজেহাল মুম্বই। সোমবার দিনভর বৃষ্টিতে বানভাসি অবস্থা বাণিজ্য নগরীর বিভিন্ন এলাকা। জারি হয়েছে কমলা সতর্কতা। রায়গড় সহ পুনে ও সাতারা জেলার কিছু অংশে লাল সতর্কতা জারি হয়েছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত যান চলাচল। বিঘ্ন ট্রেন ও বিমান পরিষেবাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা একইরকম ভারী বৃষ্টি চলবে। 

Advertisement

বৃষ্টিতে বেহাল দশা কর্ণাটকেরও। একটানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যেই উত্তর কর্ণাটকের আজাদনগরে ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে দু’বছরের এক খুদের। কর্ণাটকের ১৪ জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ