নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ১০ জন বিধায়কের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত বিষয়ে শুনানি হল বৃহস্পতিবার। মমতাপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে এই শুনানি হয়। বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু এদিন দু’পক্ষকে ডেকে বক্তব্য শোনেন। রায়দান বা নির্দেশ শীঘ্রই প্রকাশ করবেন স্পিকার। ঋতব্রত জানান, স্পিকারের নির্দেশ আসার পর আমরা আমাদের বক্তব্য রাখব। নির্দেশ না দেখে বক্তব্য রাখব না। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, স্পিকার আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন এমন মনোভাব প্রকাশ পেয়েছে। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, অভিযুক্ত পক্ষকে আরও কিছু সময় দেওয়া হচ্ছে।



