স্কুল থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য মুর্শিদাবাদের রানিতলায়। মৃতের নাম হামিমুল ইসলাম (৪৭)। তিনি পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের (প্রাইমারি) প্রধান শিক্ষক ছিলেন। রানিতলা থানার আলাইপুরের বাসিন্দা ছিলেন হামিমুল। পূর্ব আলাইপুরের বিএলও’র দায়িত্বে ছিলেন বলেও জানা গিয়েছে। পরিবারের দাবি, এসআইআরের কাজের চাপেই আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রতিদিনের মতো গতকাল, শনিবার তিনি স্কুলে গিয়েছিলেন। সন্ধ্যার পর আর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে স্কুলের অফিস ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।



