Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যোগীরাজ্যে ধৃত নিষিদ্ধ কাফ সিরাপ চক্রের মাথা, সাফল্য রাজ্য পুলিশের

নিষিদ্ধ কাফ সিরাপ চক্রের কিং পিন সুরেশ দুবেকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে পাকড়াও করল রাজ্য পুলিশ।  অভিযুক্ত সুরেশ বেআইনি কারখানা খুলে নিষিদ্ধ কাফ সিরাপ তৈরির পাশাপাশি অন্য রাজ্য থেকেও এই সিরাপ সংগ্রহ করত।

যোগীরাজ্যে ধৃত নিষিদ্ধ কাফ সিরাপ চক্রের মাথা, সাফল্য রাজ্য পুলিশের
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নিষিদ্ধ কাফ সিরাপ চক্রের কিং পিন সুরেশ দুবেকে উত্তরপ্রদেশের বারাণসী থেকে পাকড়াও করল রাজ্য পুলিশ।  অভিযুক্ত সুরেশ বেআইনি কারখানা খুলে নিষিদ্ধ কাফ সিরাপ তৈরির পাশাপাশি অন্য রাজ্য থেকেও এই সিরাপ সংগ্রহ করত। নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য পশ্চিমবঙ্গে যে চক্র রয়েছে, তারা দুবের কাছ থেকে তা সংগ্রহ করত। তদন্তে নেমে নির্দিষ্ট তথ্য উঠে আসার পর সুরেশকে যোগী রাজ্য থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। শুক্রবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে তাকে পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

রাজ্যের বিভিন্ন জেলায় নিষিদ্ধ কাফ সিরাপের রমরমিয়ে ব্যবসা চলছে বলে অভিযোগ। এই কাফ সিরাপ পাচার হচ্ছে বাংলাদেশে। নদীয়া, মুর্শিদাবাদ ও বনগাঁ সীমান্ত দিয়ে এগুলি যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। সেখানে এক একটি কাফ সিরাপের বোতল বিপুল দামে বিক্রি হচ্ছে। কাফ সিরাপ পাচারের অভিযোগে বিভিন্ন সময় রাজ্য পুলিশের বিভিন্ন থানায় একাধিক ব্যক্তি ধরা পড়ে। তাদের জেরা করে জানা যায়, এই কাফ সিরাপ আসছে যোগী রাজ্য থেকে। সড়কপথে সেগুলি রাজ্যের বিভিন্ন জেলায় আসছে। বারাণসীতে বসে এই কারবার নিয়ন্ত্রণ করছে সুরেশ। তার সঙ্গে এই রাজ্যে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের যোগ রয়েছে। উত্তরপ্রদেশে সুরেশের নিজস্ব কারখানা রয়েছে। সেখানে অবৈধভাবে এই কাশির সিরাপ তৈরি হচ্ছে। বিভিন্ন রাজ্যেও নিষিদ্ধ এই সিরাপ কারখানা চলছে। সুরেশ নিজের কারখানার সামগ্রী মজুত করছে গোডাউনে। আর বিভিন্ন রাজ্য থেকে এই কাফ সিরাপ সংগ্রহ করছে। কোটি কোটি টাকা রোজগার করছে এই অবৈধ কারবার করে। এই কারবারের বিষয়ে যোগী রাজ্যের পুলিশের কাছে তথ্য থাকলেও, তারা নিশ্চুপ। বাংলার যোগসূত্র মেলার পর তাকে ধরে নিয়ে এসেছে রাজ্য পুলিশ। তার সঙ্গে এই অবৈধ কারবারে এ রাজ্যের কারা কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ