Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুণ্যার্থীর

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুণ্যার্থীর
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগর থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। মৃতের নাম অবদেশ সিং তিওয়ারি (৫৯)। তিনি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার বচ্চনপুর গ্রামের বাসিন্দা। গত ৮ জানুয়ারি পাঁচজন আত্মীয়ের সঙ্গে গঙ্গাসাগর এসেছিলেন ওই তীর্থযাত্রী। রবিবার দুপুরে নামখানা বাসস্ট্যান্ডে স্নান করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যান চিকিৎসকরা। পরে পুলিস প্রশাসনের তৎপরতায় তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই পুণ্যার্থীর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে, গুরুতর অসুস্থ হওয়ায় এদিন সাগর থেকে তিনজনকে এয়ারলিফট করে নিয়ে এসে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশ ও একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা।
Advertisement
সম্পর্কিত সংবাদ