Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হিডকোর দায়িত্ব নিজের হাতে নিচ্ছেন মুখ্যমন্ত্রী

হিডকোর দায়িত্ব নিজের হাতে নিচ্ছেন মুখ্যমন্ত্রী
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর ও নগরোন্নয়ন দপ্তরের আওতাধীন ‘হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’এর (হিডকো) দায়িত্ব নিজের হাতে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর আওতাধীন প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দপ্তরের অধীনে যাচ্ছে  হিডকো। তবে, বৃহস্পতিবার রাত পর্যন্ত এই সংক্রান্ত কোনও নির্দেশিকা প্রকাশ্যে আসেনি। যদিও, নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্ত পুর ও নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে জানিয়ে দিয়েছেন। এখনও পর্যন্ত সরকারিভাবে হিডকোর চেয়ারম্যান পদে রয়েছেন পুর-নগরোয়ন্ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে চলে আসায় স্বাভাবিকভাবেই চেয়ারম্যান পদে পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চেয়ারম্যান হবেন, নাকি অন্য কাউকে সেই দায়িত্ব দেওয়া হবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। রাজ্য প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, হিডকো এবার থেকে দেখবেন মুখ্যমন্ত্রী। -ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ