Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় অটো উল্টে মৃত্যু যাত্রীর, জখম একাধিক

হাবড়ায় অটো উল্টে মৃত্যু যাত্রীর, জখম একাধিক
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল অটো। এই দুর্ঘটনায় মত্যু হয়েছে এক মহিলা যাত্রীর। জখম হয়েছেন আরও চারজন যাত্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে হাবড়া যশোর রোডের চোংদা মোড়ে। মৃতার নাম জয়ন্তী দেবনাথ (৪৫)। আহতরা হাবড়া হাসপাতালে ভর্তি।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ হাবড়া থেকে যশোর রোড ধরে আটজন যাত্রী নিয়ে একটি অটো গাইঘাটার দিকে যাচ্ছিল। তখন চোংদা মোড়ে গাইঘাটার দিক থেকে আসছিল একটি ট্রাক। ট্রাকটিকে পাস দিতে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায় রাস্তার ধারে। অটোর যাত্রীরা সকলেই কমবেশি আহত হন। এলাকাবাসীরাই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে আসেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে গোবরডাঙা গণদীপায়নের বাসিন্দা জয়ন্তী দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে এক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলেছে হাবড়া হাসপাতালেই। এক জখম যাত্রী হজরত আলি বলেন, আমার বাড়ি দক্ষিণেশ্বরে। গাইঘাটায় এই অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলাম। কিন্তু পথে অটো দুর্ঘটনার কবলে পড়ি।
সম্পর্কিত সংবাদ