নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃতের নাম বিষ্ণু বসু(৫২)। বাড়ি হাবড়া থানার মছলন্দপুরের রাজবল্লভপুর গ্রামে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বিষ্ণুবাবুর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিষ্ণুবাবু। সমস্ত পরীক্ষা করার পর রক্তে ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ আসে। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। হঠাৎই বুধবার বিকালে মৃত্যু হয় তাঁর।



