Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

তারেকের সঙ্গে আলোচনায় বসতে রাজি হাসিনা-পুত্র

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তাঁর সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই।  এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

তারেকের সঙ্গে আলোচনায় বসতে রাজি হাসিনা-পুত্র
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে তাঁর সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই।  এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিন একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জয় বলেন, ‘আমি সবসময় আলোচনায় বিশ্বাসী।’ বাংলাদেশের সংসদ নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়েছেন। হাসিনা-পুত্র বলেন, ‘দেশের সবচেয়ে বড়ো দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। এমনভাবে বিষয়টি সাজানো হয়েছে, যাতে জমাত তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি আসন পায়। দেশের দুই প্রধান দলের একটি নিষিদ্ধ-এমন নির্বাচনকে কীভাবে গ্রহণযোগ্য বলা যায়? বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টির কোনো আসন না পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন জয়।

Advertisement

হাসিনা-পুত্র জানান, আওয়ামি লিগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপির সঙ্গে আলোচনায় বলতে তিনি রাজি। তাঁর বক্তব্য, ‘আওয়ামি লিগ ও বিএনপি হল যুক্তরাজ্যের টোরি এবং লেবার পার্টির মতো। এই দুই দল ছাড়া বাংলাদেশের রাজনীতি কল্পনা করা যায় না। আওয়ামি লিগ সব সময়ই একটি ফ্যাক্টর। আমাদের ৪০ শতাংশ ভোট আছে।’

সম্পর্কিত সংবাদ