Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ভিলেন’ হর্ষবর্ধন?

‘ভিলেন’ হর্ষবর্ধন?
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সদ্য পুনর্মুক্তি পেয়েছে ‘সনম তেরি কসম’। আর তাতেই বাজিমাত করেছে হর্ষবর্ধন রানে অভিনীত ছবিটি। প্রথম মুক্তির বক্স অফিসকে মাত্র তিনদিনেই ছাপিয়ে গিয়েছে পুনর্মুক্তি। পাশাপাশি অভিনেতা শীঘ্রই শুরু করবেন এই ছবির পরবর্তী সিজনের কাজ। এই আবহে খবর, ফের খল চরিত্রে দেখা যাবে তাঁকে। ঘোষণা হওয়ার পর থেকেই সইফ আলি খান অভিনীত ‘রেস ৪’ নিয়ে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, এই ছবিতেই খল চরিত্রে থাকবেন হর্ষবর্ধন। ইতিমধ্যে নির্মাতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা সেরেছেন অভিনেতা। এছাড়াও এই ছবিতে থাকবেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিং সহ আরও অনেকে। যদিও হর্ষবর্ধন আদৌ ছবিতে থাকছেন কি না, তা এখনও চূড়ান্ত নয়। বরং প্রযোজক রমেশ তুরানি জানিয়েছেন, খবরটি জল্পনা। উল্লেখ্য, এর আগে ‘হাসিনা দিলরুবা’ ছবিতে খলচরিত্রে দেখা গিয়েছিল হর্ষবর্ধনকে। তাঁকে ফের এধরনের চরিত্রে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ‘রেস ৪’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দর্শকের সেই ইচ্ছা পূরণ হয় কি না, সেদিকে নজর রাখছে ইন্ডাস্ট্রি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ