জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহালি: এক গোলে পিছিয়েও দুরন্ত প্রত্যাবর্তন ভারতের। বৃহস্পতিবার মোহালিতে ৪-১ গোলে জাপানকে উড়িয়ে ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির খেতাব জিতল ফুলটন ব্রিগেড। এই নিয়ে ৬ বার শিরোপা ঘরের তুলল তারা। প্রতিপক্ষের তুলনায় অনেকটা এগিয়ে থেকে মোহালিতে মাঠে নেমেছিল ভারত। তবে অপ্রত্যাশিতভাবে লিড নেয় জাপানই। মাৎসুমোতোর লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। এরপর ভারতকে সমতায় ফেরান শিলানন্দ লাকড়া। আর রোখা যায়নি ফুলটনের দলকে। প্রতিপক্ষের ডি’বক্সে ব্যাকফ্লিক থেকে দিলপ্রীতের গোল। জাল কাঁপান যুগরাজ সিং  ও বিবেক।

Advertisement