Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিকি-ক্যাটরিনার পরিবারে খুশির খবর

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পরিবারে সুখবর। মা হতে চলেছেন ক্যাটরিনা। যদিও অভিনেত্রী বা ভিকি এই বিষয়ে কিছুই প্রকাশ্যে জানান নি।

ভিকি-ক্যাটরিনার পরিবারে খুশির খবর
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

মুম্বই, ১৫ সেপ্টেম্বর: ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পরিবারে সুখবর। মা হতে চলেছেন ক্যাটরিনা। যদিও অভিনেত্রী বা ভিকি এই বিষয়ে কিছুই প্রকাশ্যে জানান নি। তবে এই খবর এক সংবাদমাধ্যমকে দিয়েছেন ক্যাটরিনা ও ভিকির ঘনিষ্ঠ এক ব্যক্তি। তিনিই জানিয়েছেন চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যে সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা। সেই কারণেই প্রকাশ্যে খুব বেশি তাঁকে দেখা যায়না। সংবাদমাধ্যম, বিশেষ করে পাপারাৎজিদের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ক্যাটরিনা। আপাতত শ্যুটিংও নেই তাঁর।

Advertisement

সূত্রের খবর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই সিনে দুনিয়ায় ফের ফিরবেন তিনি। অপরদিকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে ভিকি প্রশ্ন করলে তিনি আগেই বলেছিলেন, এই খবরের কোনও সত্যতা নেই। সুখবর এলেই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ২০২১ সালে রাজস্থানের জনপ্রিয় স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি ও ক্যাটরিনা। সেই জমকালো বিয়েতে হাজির ছিলেন দুই পরিবারের আত্মীয় ও বন্ধুরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ