Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিচয়পত্রের দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরবারে হাবড়ার ঢাকিরা

ক’দিন পরই দুর্গাপুজো। তাই ঢাকিদের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু বহু ঢাকি এখনও লোকশিল্পী হিসাবে সরকারি পরিচয়পত্র হাতে পাননি। এর মধ্যে রয়েছেন মহিলা ঢাকিরাও।

পরিচয়পত্রের দাবি জানিয়ে এবার মুখ্যমন্ত্রীর দরবারে হাবড়ার ঢাকিরা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক’দিন পরই দুর্গাপুজো। তাই ঢাকিদের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু বহু ঢাকি এখনও লোকশিল্পী হিসাবে সরকারি পরিচয়পত্র হাতে পাননি। এর মধ্যে রয়েছেন মহিলা ঢাকিরাও। তাই পরিচয়পত্রের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ লিখিত আবেদন জানাল হাবড়ার ঢাকিদের একটি দল। জানা গিয়েছে, সম্প্রতি কলকাতায় ‘জনতার দরবার’-এ যান ঢাকিরা। তাঁদের অভিযোগ, চলতি বছর ১ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁরা প্রত্যেকে মাসিক ভাতা পাচ্ছেন। কিন্তু গত পাঁচ মাস ধরে তারা টাকা পাচ্ছেন না। শুধু তাই নয়, লোকশিল্পীর পরিচয়পত্র মেলেনি এখনও। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে এই পরিচয়পত্র প্রয়োজন হয়। তাই দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। মহিলা ঢাকি গীতা গোলদার ও সোমা দাস বলেন, ‘আমাদের কাজের ক্ষেত্রে সরকারি কার্ড অত্যন্ত জরুরি। বিগত সরকারও আমাদের কার্ড দেয়নি। নতুন সরকার আসার কিছুদিন আগে ভাতাও বন্ধ হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ