Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

হুড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু

হুড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম বুম্বা রায়(৪৫)। তাঁর বাড়ি হুড়া থানার দেশড়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় হুড়া থানার লক্ষ্মণপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাইকে করে পুরুলিয়ার দিকে যাচ্ছিলেন বুম্বা রায় ও চন্দন চক্রবর্তী নামের দুই ব্যক্তি। সেই সময় ওই এলাকারই সুলেখা বিশ্বাস নামে এক পথচারীকে ধাক্কা মারে বাইকটি। ঘটনায় পথচারী ও দুই বাইক আরোহী জখম হন। তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় বুম্বাবাবুর। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ