নয়াদিল্লি, ১১ নভেম্বর: প্রতি মাসের শুরুতেই একাধিক সংস্থা ও সরকার বেশ কিছু নিয়মে পরিবর্তন আনে। নভেম্বর মাসেও এর কোনও ব্যতিক্রম হয়নি। এ মাস পড়তেই গ্যাস সিলিন্ডারের দাম, ট্রেনের টিকিট বুকিং থেকে শুরু করে ডিএমটি, ক্রেডিট কার্ড ব্যবহার সহ একাধিক নিয়ম বদলে গেল। ঠিক কোন কোন নিয়ম নভেম্বর মাস থেকে বদলে গেল ও এর ফলে আমজনতার পকেটেই বা কতটা কোপ পড়বে, তা এবার জেনে নেওয়া যাক।
Advertisement
ট্রাই-এর নতুন নিয়ম: নভেম্বর মাস থেকেই টেলিকম সেক্টরে বড় ধরনের পরিবর্তন এসেছে। সমস্ত টেলিকম সংস্থাকে স্প্যাম বন্ধ করতে ও মেসেজ ট্র্যাকিং কার্যকর করার নির্দেশ দিয়েছে ট্রাই। এতে সংস্থাগুলি স্প্যাম মেসেজ এবং কল ট্র্যাক করতে পারবে এবং সেগুলো ব্লকও করতে পারবে।
গ্যাসের দাম বৃদ্ধি: নভেম্বর মাসের শুরুতেই বেড়ে গেল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজি সিলিন্ডার পিছু ৬২ টাকা দাম বেড়েছে। নতুন এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের নতুন দাম হল ১৯১১.৫০ টাকা।
ডোমেস্টিক মানি ট্রান্সফার: ডিএমটি বা ডোমেস্টিক মানি ট্রান্সফারের ক্ষেত্রেও নতুন নিয়ম লাগু হয়েছে। এক্ষেত্রে অর্থ স্থানান্তর করার জন্য নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বদল: আগে ১২০ দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটা যেত। কিন্তু রেলের নতুন নিময় মোতাবেক এখন ১২০ দিনের সময়সীমা কমিয়ে ৬০ দিন ধার্য করা হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড : এসবিআই-এর ক্রেডিট কার্ডের নিয়মও আজ থেকে বদলে গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অসুরক্ষিত ক্রেডিট কার্ডে মাসিক ফিনান্স চার্জ হবে ৩.৭৫ শতাংশ। এছাড়াও, ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি পেমেন্ট (যেমন বিদ্যুৎ এবং গ্যাস বিল ইত্যাদি) এর উপর ১ শতাংশ চার্জ ধার্য করা হবে।