Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্যাসের ভর্তুকির কথা বলে খোয়া গেল ৮১ হাজার টাকা

রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার কথা বলে প্রতারকদের হাতে খোয়া গেল ৮১ হাজার টাকা। পুলিস সূত্রে খবর, প্রতারিত ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস। তাঁর বাড়ি গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায়। পেশায় তিনি কেবল ব্যবসায়ী।

গ্যাসের ভর্তুকির কথা বলে খোয়া গেল ৮১ হাজার টাকা
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার কথা বলে প্রতারকদের হাতে খোয়া গেল  ৮১ হাজার টাকা। পুলিস সূত্রে খবর, প্রতারিত ওই ব্যবসায়ীর নাম সঞ্জয় কুমার বিশ্বাস। তাঁর বাড়ি গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়ায়। পেশায় তিনি কেবল ব্যবসায়ী। প্রতারিত হয়ে তিনি বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ  হয়েছেন। পুলিস জানিয়েছে, এদিন সকালে সঞ্জয়বাবুর কাছে ফোন আসে। সেই ফোনে বলা হয় দীর্ঘদিন ধরে আপনার গ্যাসের সাবসিডি ঢুকছে না। তাই কেওয়াইসি আপডেট করতে হবে। এরপরে হোয়াইটস অ্যাপে বেশকিছু ডকুমেন্টস পাঠানোর কথা বলা হয়। সেই মতো ওই ব্যবসায়ী হোয়াইটস অ্যাপে সবকিছু পাঠিয়ে দেন। এরপর তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮১ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা। সঞ্জয়বাবু বলেন, আমার শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসার জন্য বাইরে যাব। সেজন্য কিছু টাকা রেখেছিলাম। ওই টাকা এদিন খোয়া গিয়েছে। আমি টাকা যাতে ফেরত পাই সেজন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। দক্ষিণ দিনাজপুর  সাইবার ক্রাইম থানার তরফে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে থানার তরফে জানানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ