Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্যাসের ভর্তুকি দেওয়ার নামে লক্ষ টাকা প্রতারণা

গ্যাসের ভর্তুকি দেওয়ার নামে লক্ষ টাকা প্রতারণা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: গ্যাসের ভর্তুকি দেওয়া হবে। তার জন্য ওটিপির প্রয়োজন। সাঁওতালডিহি থানা এলাকার এক ব্যক্তিকে ভুল বুঝিয়ে তাঁর কাছ থেকে ওটিপি জেনে অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তি বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ জানান।অভিযোগকারী কাঁকি গ্রামের সঞ্জয় গড়াই বলেন, গত ১৭ জানুয়ারি এক ব্যক্তি আমাকে ফোন করে। গ্যাসের ভর্তুকি দেওয়ার কথা বলে ওটিপি জেনে নেয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ