Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্যারাজে আগুন

গ্যারাজে আগুন
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে আগুন। এবার প্রগতি ময়দান থানা এলাকার একটি গ্যারাজে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে। কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া দেখে দমকলবাহিনীকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ইঞ্জিন পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলতে থাকে গ্যারাজে থাকা গাড়িগুলি। সব মিলিয়ে ৭টি গাড়ি পুড়ে খাক হয়ে যায়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা দেখে আতঙ্কে আশপাশের বাড়ি থেকে বাসিন্দারা বেরিয়ে আসেন। স্থানীয়দের অভিযোগ, দমকল আসতে কিছুটা দেরি করেছে। দমকলের দাবি, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ