এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার বারুইপুরে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ভ্যানিশ কুমার তৈরি থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন।’ তারপরেই মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূলের আন্দোলন যেতে চলেছে দিল্লিতে, এমনটাই সূত্রের খবর। তবে এসআইআর ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করবেন কিনা তা জানা যায়নি।



