Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গতির জেরে চুঁচুড়ায় গাড়িতে ধাক্কা বাইকের, মগরায় জখম পাঁচ ছাত্রী

গতির জেরে চুঁচুড়ায় গাড়িতে ধাক্কা বাইকের, মগরায় জখম পাঁচ ছাত্রী
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বেপরোয়া গতির বাইকের ধাক্কায় দুমড়ে গেল একটি চারচাকা গাড়ি। বরাতজোরে বেঁচে গিয়েছেন বাইক ও গাড়ির সব যাত্রীরা। তবে গাড়িতে ধাক্কা দেওয়ার পর বাইকটি কার্যত উড়ে গিয়ে রাস্তায় পড়ে। চাঞ্চল্যকর ঘটনাটি বুধবার বিকেলে চুঁচুড়ার বুনো কালীতলায় ঘটেছে। এরপরই তৎপর হয়ে ওঠে চুঁচুড়ার পুলিস। তারা বাইকের চালক সহ তিন আরোহীকেই গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইক চালক তাঁর সঙ্গীদের নিয়ে তোলাফটকের দিকে উদ্দামগতিতে যাচ্ছিল। আর উল্টোদিক থেকে আসছিল একটি চারচাকা গাড়ি। এক প্রবীণ তাঁর চোখের অপারেশন সেরে পরিবারকে নিয়ে গাড়ির ভিতরে ছিলেন। বুনোকালী মন্দিরের কাছে বাইকটি সজোরে গাড়ির সামনের অংশে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে। ঘটনার জেরে গাড়ির আরোহীরা তো বটেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও। এদিকে, মগরায় মধুসূদনপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পাঁচ ছাত্রী জখম হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ