নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগ্রা থেকে প্যারিস মাত্র কয়েক মিনিটের দূরত্ব! বড়দিনে ইকোপার্কে দাঁড়িয়ে এক তরুণীর মুখে সে কথাই শোনা গেল! তিনি তাঁর বন্ধুকে ফোনে বললেন, ‘আমি তাজমহলের সামনে, তুই কোথায়’? অপরপ্রান্তের উত্তর শোনা না গেলেও তরুণীই বলে উঠলেন, ‘আইফেল টাওয়ারের সামনে? হেঁটে চলে আয়, মিনিট কয়েক লাগবে!’ ইকোপার্কে বিশ্বের সপ্তম আশ্চর্যের রেপ্লিকা তৈরি হয়েছে। সেখানে সেল্ফি তুলতে সব সময়ই ভিড় লেগে থাকে। তবে, সপ্তম আশ্চর্যের সঙ্গে এ বছর নতুন সংযোজন সোলার ডোম। সেখানেও হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাই গত বছরের তুলনায় এবার ইকোপার্কে কম ভিড় হলেও আয় হয়েছে বেশি! কারণ, সোলার ডোমে প্রবেশ মূল্য ২০০ টাকা।
Advertisement
গতবার বড়দিনে নিউটাউনের ইকোপার্কে এসেছিলেন ৫৭ হাজার ৬০৩ জন। হিডকো কর্তৃপক্ষ জানিয়েছে, এবার সেখানে এসেছিলেন ৫৫ হাজার ৫৪০ জন। অর্থাৎ, ২০৬৩ জন কম। কিন্তু কিছুদিন আগে ইকোপার্কের ভিতর উদ্বোধন হয়েছে সোলার ডোমের। তার ভিতরে রয়েছে একগুচ্ছ আকর্ষণ। সেখানে ২০০ টাকা করে টিকিট কেটে এদিন ৫৫০০ দর্শক ভিতরে ঢুকেছেন। তাই দু’হাজার দর্শক কম হলেও সোলার ডোম থেকেই আয় হয়েছে ১১ লক্ষ টাকা। ফলে, এবার আয় অনেকটাই বেশি হয়েছে।
এছাড়া পঞ্চায়েত দপ্তর ও আনন্দধারার উদ্যোগে নিউটাউনের বিশ্ববাংলা গেট সংলগ্ন নিউটাউন মেলা গ্রাউন্ডে চলছে সরস মেলা। বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে শিল্প সম্ভার নিয়ে হাজির হয়েছেন শিল্পীরা। আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। বড়দিনে সরস মেলাতেও ভিড় ছিল নজরকাড়া। এক দম্পতি বলেন, সকালে ইকোপার্কে এসেছিলাম। ওখানেই লাঞ্চ সেরে নিয়েছি। তারপর একটু বসে বিশ্রামও করেছি। সেখান থেকেই এলাম মেলায়। কেনাকাটা সেরে বাড়ি ফিরব। ইকোপার্ক ছাড়া নিউটাউনের মিনি জু’তেও হাজির হয়েছিল শিশু সহ বহু মানুষ।