নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর: ২০২৪ সালের ডিসেম্বর মাসে সবচেয়ে ‘উন্নত’ দিল্লির বাতাস। ২০১৫ সালে বাতাসের গুণমান নির্ধারণের জন্য চালু করা হয় বাতাসের গুণমান সূচক (একিউআই)। দেখা গিয়েছে, ২০১৫ সালের পর থেকে এ বছর ডিসেম্বর মাসেই সবথেকে ‘উন্নত’ বাতাসের রেকর্ড করল রাজধানী। বিশেষজ্ঞদের মতে, ঝোড়ো হাওয়া এবং টানা কয়েকদিন রেকর্ড বৃষ্টিপাতের কারণেই দিল্লির বাতাস পরিষ্কার হয়েছে।
Advertisement
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্যদের তথ্য অনুযায়ী, এ বছর ডিসেম্বর মাসের প্রথমার্ধে একদিন বাদে বাকি দিনগুলিতে দিল্লির বাতাস পরিষ্কার ছিল। গোটা ডিসেম্বর মাস জুড়ে গড়ে রাজধানীর বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ২৯৪। এর অর্থ ‘খারাপ’। গতকাল, সোমবার দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ১৭৩। যার অর্থ ‘মোটামুটি’। গত ২৮ ডিসেম্বর মরশুমের সবথেকে পরিষ্কার বাতাস ছিল রাজধানীর। এদিন বাতাসের গুণমান সূচক ছিল ১৩৯।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে দিল্লিতে গড়ে বাতাসের গুণমান সূচক ছিল ৩৪৮। ২০২২ সালে ছিল ৩১৯। ২০২১ সালে ছিল ৩৩৬। তার আগে একমাত্র ২০১৫ সালের ডিসেম্বর মাসে দিল্লির বাতাস ছিল সবথেকে পরিষ্কার। ওই বছর বাতাসের গুণমান সূচক ছিল ৩০০।
উল্লেখ্য, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, এই সূচক ০-৫০ এর মধ্যে থাকলে তা নির্দেশ করে বাতাসের গুণমান ‘ভাল’। ৫১-১০০ এর মধ্যে থাকলে ‘সন্তোষজনক’। ১০১-২০০ এর মধ্যে থাকলে ‘মোটামুটি’। ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খারাপ’। ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ খুব খারাপ’। ৪০১-৫০০ এর মধ্যে থাকলে ‘ভয়াবহ’ এবং ৫০০ অতিক্রম করলে তা নির্দেশ করে বাতাসের গুণমান ‘অতি ভয়াবহ’।