পেট্রলপাম্পের কাছে আগুন লাগল একটি গাড়িতে। রবিবার সন্ধ্যায় কর্ণাটকের মেঙ্গালুরুর নারায়ণগুরু সার্কেলে লেডিহিল এলাকার এই ঘটনায় কেউ আহত হননি। গাড়িতে তিনজন যাত্রী ছিলেন। আগুন ধরার সঙ্গে সঙ্গে তাঁরা গাড়িতে থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাস্তায় শর্ট সার্কিট হওয়ায় গাড়িতে আগুন লেগে যায়। পেট্রল পাম্পের কর্মীরা কয়েক বালতি জল ঢালেন গাড়িতে।



