Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গোষ্ঠীদ্বন্দ্ব, দু’পক্ষের ৭ ধৃত মানিকতলায়

গোষ্ঠীদ্বন্দ্ব, দু’পক্ষের ৭ ধৃত মানিকতলায়
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার রাতে মানিকতলায় দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল পুলিস। লালবাজার সূত্রে খবর, দুই গোষ্ঠীর একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ করে মানিকতলা থানায়। তার ভিত্তিতে দুই গোষ্ঠী মিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য মঙ্গলবার রাতে তোলাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। তার জেরে মুরারিপুকুর এলাকায় বোমাবাজি হয়। এক গোষ্ঠীর যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ