Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মোহান্তি, চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে নিয়ে আসা হল দিল্লিতে

গুরুতর অসুস্থ অভিনেতা উত্তম মোহান্তি, চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে নিয়ে আসা হল দিল্লিতে
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মোহান্তি। গতকাল, শনিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর থেকে নয়াদিল্লিতে এয়ারলিফ্ট করে নিয়ে আসা হয়েছে তাঁকে। লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। অভিনেতার শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। তাই দিল্লিতে নিয়ে এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবারের সদস্যরা। গুরুতর অসুস্থ হয়ে তিনদিন আগেই ভুবনেশ্বরে  একটি হাসপাতালে ভর্তি হন উত্তম মোহান্তি। সেখানেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। তারপরেই ওই হাসপাতালের চিকিৎসকরা উত্তমবাবুকে অন্য হাসপাতালে ভর্তি করাতে বলেন। সেইমতোই তাঁকে নয়াদিল্লিতে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবারের সদস্যরা। উত্তম মোহান্তিকে দিল্লিতে নিয়ে যাওয়ার আগে তাঁর সঙ্গে দেখা করেন ওড়িয়া অভিনেতা রবি মিশ্র, ববি মিশ্র এবং প্রযোজক স্তিথা পট্টনায়ক। ওড়িশার বিনোদন জগতে জনপ্রিয় অভিনেতা  উত্তম মোহান্তি। তাঁর বয়স ৬৭ বছর। ১৯৭৭ সালে ‘অভিমান’ সিনেমার মাধ্যমে বিনোদন দুনিয়ায় ডেব্যু হয় তাঁর।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ