Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার ডি বাপি বিরিয়ানির কর্ণধার

গ্রেপ্তার ডি বাপি বিরিয়ানির কর্ণধার
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: গ্রেপ্তার ‘ডি বাপি বিরিয়ানি’-র দোকানের কর্ণধার অনির্বাণ দাস। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিস। এদিন বারাসত আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রামের এই বিরিয়ানির দোকানের পাশেই বাড়ি ভাড়া নেন বিশ্বজিৎ দত্ত নামে এক ব্যক্তি। অভিযোগ, তাঁকে সেখান থেকে সরে যাওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছিলেন অনির্বাণ। এমনকী, বিশ্বজিতের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। এরপরই অনির্বাণের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তার ভিত্তিতে মঙ্গলবার অনির্বাণকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, কয়েকদিন আগে সংবাদ শিরোনামে উঠে আসে এই বিরিয়ানি দোকানের বারাকপুরের শাখা। গুলি চালানোর পাশাপাশি লক্ষাধিক টাকা দাবি করে উড়োচিঠি পাঠানো হয়েছিল। তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন অনির্বাণও।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ