Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গরফার অভিজাত আবাসনে চুরি, গ্রেপ্তার পরিচারিকা

গরফার অভিজাত আবাসনে চুরি, গ্রেপ্তার পরিচারিকা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালিকাপুর রোডের এক অভিজাত আবাসনে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরিচারিকাকে গ্রেপ্তার করল গরফা থানার পুলিস। ধৃতের নাম অনিতা হালদার (৪৮)। চলতি বছরের ১০ অক্টোবর পুজোর সময় গরফার অভিজাত আবাসনের বাসিন্দা রীতা দাসের ফ্ল্যাট থেকে দু’টি সোনার নেকলেস, পাঁচজোড়া কানের দুল, পলা বাঁধানো, পাঁচটি আংটি সহ একাধিক সোনা-রুপোর গয়না চুরি গিয়েছিল বলে অভিযোগ। তদন্তে নেমে গরফা থানার পুলিস জানতে পারে, গত ছ’বছর ধরে ওই পরিচারিকা অল্প অল্প করে গয়না চুরি করছিল। এরপরই অভিযুক্ত পরিচারিকাকে সার্ভে পার্ক থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিস চুরি যাওয়া গয়নার বেশ কিছুটা উদ্ধার করেছে। ধৃত পরিচারিকাকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তিন দিনের পুলিস হেফাজতে পাঠিয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ