Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গরফায় ফাঁস দিয়ে আত্মঘাতী ক্যান্সার আক্রান্ত মহিলা

গরফায় ফাঁস দিয়ে আত্মঘাতী ক্যান্সার আক্রান্ত মহিলা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ বাংলাতে  এমন সুইসাইড নোট লিখে ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন মাঝবয়সি ক্যান্সার আক্রান্ত এক মহিলা। মহিলার নাম সোমা চক্রবর্তী (৫৮)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার গরফা থানার হালতুর ৬২ নম্বর আর কে পল্লিতে। ফোনে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গরফা থানার পুলিস। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিস জানতে পেরেছে, বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন সোমাদেবী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ