Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

গরফায় বন্ধুর ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু! খুনের দাবি পরিবারের

গরফায় বন্ধুর ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু! খুনের দাবি পরিবারের
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফায় বন্ধুর ফ্ল্যাটে তরুণীর রহস্যমৃত্যু! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম মধুরিমা রায় (৩৭)। গতকাল, শুক্রবার গভীর রাতে গরফায় ওই বন্ধুর ফ্ল্যাটের সিঁড়ির নিচে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। এরপর এম আর বাঙ্গুরে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মধুরিমাকে কেউ খুন করেছে, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। তা নিয়ে তদন্ত শুরু করেছে ও মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
Advertisement
সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে গরফায় ওই বন্ধুর ফ্ল্যাটেই ছিলেন মধুরিমা। দু’দিন ধরেই আকণ্ঠ মদ্যপান করেছেন বলেও খবর। গতকাল, শুক্রবার গরফার ওই ফ্ল্যাটে মৃতার দিদিও গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানেই অনেক রাত পর্যন্ত পার্টি চলে বলে জানতে পেরেছে পুলিস। তারপরেই, গতকাল, রাতে সিগারেট কিনতে ফ্ল্যাটের নিচে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান মধুরিমা। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। পরিবারের অভিযোগ, মধুরিমাকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর দিদি ও বন্ধুকে আটক করেছে গরফা থানার পুলিস। চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, মধুরিমা বিবাহিত। কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন না। বেশ কয়েকবছর ধরেই গরফায় ওই বন্ধুর ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল মধুরিমার।
সম্পর্কিত সংবাদ