Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গরম পিচ পড়ে জখম দুই

রাস্তায় কাজ করার সময় দুই শ্রমিকের শরীরে উপর পড়ল গরম পিচ। ঘটনায় গুরুতর আহত তাঁরা। আহত শ্রমিকদের নাম নরেন মাহাত ও প্রসেনজিৎ মাহাত। আহতদের বাড়ি কালিয়াগঞ্জের কুনোর এলাকায়।

গরম পিচ পড়ে জখম দুই
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রায়গঞ্জ: রাস্তায় কাজ করার সময় দুই শ্রমিকের শরীরে উপর পড়ল গরম পিচ। ঘটনায় গুরুতর আহত তাঁরা। আহত শ্রমিকদের নাম নরেন মাহাত ও প্রসেনজিৎ মাহাত। আহতদের বাড়ি কালিয়াগঞ্জের কুনোর এলাকায়। আহতদের সহকর্মী সুজিত মাহাত বলেন, কালিয়াগঞ্জের মদনপুর এলাকায় রাস্তার কাজ চলছিল। সেই সময় ড্রামভর্তি গরম পিচ উল্টে যায় ওই দুই শ্রমিকের শরীরে। গুরুতর আহত অবস্থায় দুজনকে কালিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে নরেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ